১৮ মে ২০১২ - ১৯:৩০

পাকিস্তানের কোয়েটা শহরে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় আরো একজন শিয়া শাহাদাত বরণ করছেন, আহলে বাইত (আ.) এর এ অনুসারীর শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসে পাকিস্তানে ১৯ জন শিয়া শহীদ হলেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত ১৭ই মে (বৃহস্পতিবার) ‘আব্দুল ফাতেহ নাচারী’র পুত্র ‘আব্দুল গফুর’, পাকিস্তানের কোয়েটা শহরের মাস্তুঙ্গ অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, তিনি কোন রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ গাড়ী চালক।

উল্লেখ্য, আব্দুল গফুরের শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসের শুরু হতে এ অবধি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় আহলে বাইত (আ.) এর ১৯ জন অনুসারী শাহাদাত বরণ করলেন।#